বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

শিশু ধর্ষণের আসামিকে গণপিটুনি আইসিইউতে মৃত্যু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৪০ সময় দেখুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে প্রায় ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম হিরু (২২)। তিনি ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, গত ২২ মে বিকেলে ফতুল্লার এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে হিরুর বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠে। পরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে বের করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা আহত অবস্থায় হিরুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।                                                                  পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, হিরু হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। শাহবাগ থানার তত্ত্বাবধানে তার মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মারধরের কারণে আসামির মৃত্যু হওয়ায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করা হবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিহত আসামির স্বজনেরা মরদেহ দাফন করে থানায় এলে মামলা নেওয়া হবে। সেটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD