রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

ঢাবি শিক্ষকের মন্তব্য ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১২ সময় দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ওই শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে নজরুল বিশ্ববিদ্যালয়কে ‘গ্রামীণ কলেজ’ বলে উল্লেখ করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ফেসবুকে পোস্ট ও মন্তব্যের মাধ্যমে এর প্রতিবাদ জানান।

প্রতিবাদকারীরা দাবি করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দেশের একটি স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়। এমন মন্তব্য প্রতিষ্ঠানটির মর্যাদাকে খাটো করার শামিল। তারা এ ধরনের মন্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে সমালোচনার মুখে পরবর্তীতে ওই শিক্ষক তার ফেসবুক পোস্ট সম্পাদনা (এডিট) করেন। এ সময় পোস্টে ব্যবহৃত ‘গ্রামীণ কলেজ’ শব্দটি সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন সমালোচকরা। তবে পোস্টটি সম্পাদনার কারণ কিংবা এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD