বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা পদক ২০২৬: আজ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী চীন সফরে বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দল ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা মোবাইল কোর্টে ত্রিশালে মাদক সেবনকারী ও বিক্রেতার জেল ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই মাদক৷ ব্যবসায়ী আটক ত্রিশালে আলোর দিশারী বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের উন্নয়নে যা যা করা প্রয়োজন আমি সব কিছু করবো-সংসদ সদস্য ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ত্রিশালে ঘর ভাঙচুর ও জমি দখল ও মারধোর

ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহে তিনজন পেলেন সম্মাননা

এস এম মাসুদ রানা
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২২২ সময় দেখুন
ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহে তিনজন পেলেন সম্মাননা

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”প্রতিপাদ্য কে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ দিবসে তিনজনকে সফলতার সম্মাননা প্রদান করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।

তিনি বলেন, আমরা যদি সঠিক নিয়মে মাছচাষ করি তাহলে সকলেই লাভবান হবো। আর যারা মৎস্য চাষের সাথে জড়িত আছি আমাদের একটা বিষয় মনে রাখতে হবে তা হলো পুকুর খনন করার সময় যেন আমরা পুকুরের চারটি পার ভালো ভাবে বাঁধ দেয়। কোনো ভাবেই যেন সরকারি রাস্তা পুকুরের পার হিসাবে ব্যবহার না করি। উপজেলা খামার ব্যবস্থাপক মোঃ মুজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল রহমান মৃধা, সাংবাদিক ফারুক
প্রমুখ। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক আলোচনা শেষে উপজেলার সফল মৎস্য চাষী হিসেবে এম মোস্তাক আহমেদ, জসিম উদ্দিন ও এআইএই পদ্ধতিতে মাছ চাষ করায় উপজেলা প্রশাসন কে সম্মাননা প্রদান করা হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD