সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহাদাতের বাণী উচ্চারণের মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন রেড ক্রিসেন্টের সহায়তা পেল হাম আক্রান্ত শিশু ও স্বাস্থ্যকর্মীরা ফাঁকা কক্ষের ভিডিও ধারণকে কেন্দ্র করে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের নির্দেশ দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু প্রত্যর্পণ প্রক্রিয়া ত্রিশালে ছাত্রদলের স্বেচ্ছাশ্রমে দুই সড়কের জরুরি সংস্কার ত্রিশালে উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সুন্দরবনে কোস্ট গার্ডকে লক্ষ্য করে হামলা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ৪ বছরেও চালু হয়নি নতুন সেতু, নড়বড়ে বেইলি ব্রিজেই পারাপার টিফিনে পচা খাবার, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে প্রাথমিকে যুক্ত হচ্ছে শিল্প ও সংস্কৃতি শিক্ষা, ২০২৮ থেকে পূর্ণাঙ্গ কারিকুলাম

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু প্রত্যর্পণ প্রক্রিয়া

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে আমিরাত কর্তৃপক্ষ।

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার প্রেক্ষাপটে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল। সেই রেড নোটিসের ভিত্তিতেই তাকে আটক করে ইউএই পুলিশ। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে আটক রয়েছেন। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে জানিয়েছে, দেশটির আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জাল নথি ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ আইন এবং পাসপোর্ট আইনসহ একাধিক ধারায় মামলা ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

তাকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। এনসিবি ঢাকা ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ এবং গ্রেপ্তার-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেছে। সরকারি প্রক্রিয়া অনুযায়ী, মামলার নথিপত্র ও গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করবে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হবে।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এ ঘটনাকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে যে, অপরাধের অভিযোগে অভিযুক্ত কেউই আইনের ঊর্ধ্বে নয়।

সংসদে দেওয়া এ বক্তব্যের সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

BENJIR-RED-NOTICE

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD