রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

ফাঁকা কক্ষের ভিডিও ধারণকে কেন্দ্র করে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

কিশোরগঞ্জে প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭৫ সময় দেখুন

কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক রোগীর স্বজনকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. ইসরাত জাহান মৌ ও কয়েকজন হাসপাতাল কর্মচারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. উবায়দুল্লাহ।

অভিযোগে বলা হয়, শনিবার সকালে আট মাস বয়সী সন্তানকে চিকিৎসা করাতে হাসপাতালের বহির্বিভাগে যান উবায়দুল্লাহ। নির্ধারিত সময়ে চিকিৎসক উপস্থিত না থাকায় তিনি কক্ষের ভিডিও ধারণ করেন। পরে চিকিৎসক কক্ষে এলে ভিডিও করার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন এবং দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, চিকিৎসকের নির্দেশে কয়েকজন হাসপাতাল কর্মী তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে চিকিৎসকও তাঁর জামার কলার ও গলা চেপে ধরেন। চিৎকার শুনে বাইরে থাকা লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ডা. ইসরাত জাহান মৌ। তাঁর দাবি, উল্টো উবায়দুল্লাহই তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে অভিযোগের পর কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন তদন্তের আশ্বাস দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD