বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

রেড ক্রিসেন্টের সহায়তা পেল হাম আক্রান্ত শিশু ও স্বাস্থ্যকর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৪১ সময় দেখুন

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রান্ত শিশু রোগী এবং তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ‘ক্ষুদ্র স্বাস্থ্যসুরক্ষা প্যাকেট’ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিট।

১৪ জুন রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম পৃথকীকরণ ওয়ার্ডে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি ওয়ার্ড পরিদর্শন করে আক্রান্ত শিশুদের খোঁজখবর নেন এবং তাদের অভিভাবকদের হাতে স্বাস্থ্যসুরক্ষা প্যাকেট তুলে দেন।

এ সময় চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মাঝেও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, মানবসেবাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির দায়িত্ব। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হাম প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা মাঠপর্যায়ে মাইকিং, প্রচারপত্র বিতরণ এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন দরিদ্র শিশুদের আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি প্রাদুর্ভাবে হাসপাতালে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৫ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৬ জন শিশু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD