মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে রাইটিং অ্যান্ড পাবলিশিং হাই-ইমপ্যাক্ট অ্যাকাডেমিক রিপোর্টস অ্যান্ড জার্নালস: স্ট্যান্ডার্ডস, চ্যালেঞ্জেস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস শীর্ষক প্রশিক্ষণ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭১ সময় দেখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে রাইটিং অ্যান্ড পাবলিশিং হাই-ইমপ্যাক্ট অ্যাকাডেমিক রিপোর্টস অ্যান্ড জার্নালস: স্ট্যান্ডার্ডস, চ্যালেঞ্জেস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ১৫ জুন ২০২৬ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি যেন প্রশিক্ষণার্থীদের শেখার উদ্দেশ্যে হয় এবং বাস্তব জীবনে বাস্তবায়িত হয়| এধরণের প্রশিক্ষণ কর্মসূচি আমাদের আরও বেশি বেশি আয়োজন করতে হবে| প্রশিক্ষণের জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে অর্জিত জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে|’ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন|


প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ| অনলাইনে গত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন ও আইন বিভাগের প্রফেসর ড. মো. রিজওয়ানুল ইসলাম|

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD