বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম, ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বিশ্ববিদ্যালয়ে গুডস প্রকিউরমেন্ট ইন দ্য ই-জিপি সিস্টেম শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু ত্রিশালে পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ত্রিশালে বিএনপি’র নেতার বসতবাড়িতে বজ্রপাতে ব্যাপক ক্ষতি প্রাণে বাঁচলেন ৬ সদস্য বাকৃবি রেললাইনে মিলল নারীর ছিন্নভিন্ন মরদেহ, পরিচয় অজান ধোবাউড়ায় পাঁচ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মিলবে উত্তর নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে ˆনতিকতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিমূলক কাঠামো বিষয়ক কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রাইটিং অ্যান্ড পাবলিশিং হাই-ইমপ্যাক্ট অ্যাকাডেমিক রিপোর্টস অ্যান্ড জার্নালস: স্ট্যান্ডার্ডস, চ্যালেঞ্জেস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস শীর্ষক প্রশিক্ষণ মাদ্রাসার বই বিক্রির অভিযোগে ত্রিশালে ট্রাকসহ আটক, সুপারের বিরুদ্ধে মামলা ত্রিশালে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ত্রিশালে বিএনপি’র নেতার বসতবাড়িতে বজ্রপাতে ব্যাপক ক্ষতি প্রাণে বাঁচলেন ৬ সদস্য

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৬ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বজ্রপাতের ঘটনায় একটি বসতবাড়ির বৈদ্যুতিক সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অলৌকিকভাবে ঘরে থাকা একই পরিবারের ছয় সদস্য প্রাণে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ত্রিশাল ভাটিপাড়া এলাকায় আলতু সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে আতাউর রহমান সুরুজ মিয়া-এর একতলা ফাউন্ডেশন ঘরের ছাদে বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্র আঘাতে ঘরের বৈদ্যুতিক মিটার, একটি ফ্রিজ ও চারটি সিলিং ফ্যান পুড়ে যায়। এছাড়া দেয়ালের ভেতরের বৈদ্যুতিক তার পুড়ে ছিটকে পড়ে এবং ছাদে থাকা কাপড়চোপড়ও আগুনে ভস্মীভূত হয়।

ভুক্তভোগী সুরুজ মিয়া জানান, বজ্রপাতের সময় তারা পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ছিলেন। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বৈদ্যুতিক লাইন ও তারগুলো পুড়ে ওপর থেকে ছিটকে পড়তে থাকে। এতে ফ্রিজ, মিটার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে পরিবারের কেউ আহত হননি এবং ঘরের ছাদেরও কোনো ক্ষতি হয়নি।

বর্তমানে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সুরুজ মিয়া দাবি করেন, এ ঘটনায় তাদের প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় ঘরের বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে থাকা এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD