মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

বিশ্বকাপে মেসির জাদু, রেকর্ডের পথে আরেক ধাপ এগিয়ে আর্জেন্টাইন অধিনায়ক

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩৩ সময় দেখুন

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণে নেতৃত্ব দেন তিনি। প্রথমদিকে জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেই গোলের আনন্দ স্থায়ী হয়নি। তবে আর্জেন্টাইন অধিনায়ককে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৬তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোলটি করেন মেসি।

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও সেটিকে জালে যাওয়া থেকে আটকাতে পারেননি। ফলে কানসাস সিটির গ্যালারিতে উপস্থিত হাজারো আর্জেন্টিনা সমর্থক উল্লাসে ফেটে পড়েন।

এই ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম উপস্থিতি। এমন একটি বিশেষ ম্যাচে গোল করে স্মরণীয় করে রাখলেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১৪-তে নিয়ে যান আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ শুরুর আগে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করার লড়াইয়ে ছিলেন মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা আগেই নিজের গোলসংখ্যা ১৪-তে উন্নীত করেছিলেন। এবার সেই সংখ্যায় পৌঁছে গেলেন মেসিও।

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির এটি ছিল ১১৮তম গোল। বিশ্বকাপের শুরুতেই তার এমন পারফরম্যান্স আর্জেন্টিনার শিরোপা স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD