শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদারের দায়িত্ব গ্রহণ সংসদে এমপির পরিবারের মুক্তিযুদ্ধ-সম্পর্কিত বক্তব্য নিয়ে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাছ শিকারির কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান ও তাঁর স্ত্রী সায়েন্টিফিক আমেরিকানের ‘উদীয়মান বিজ্ঞানী’ তালিকায় বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা Slotozen Review: Quick Registration Steps for Australian Players চুরির সন্দেহে নির্যাতন, ছাত্রাবাসে ১৪ বছরের শিক্ষার্থীর মৃত্যু মাথা নত করে সম্মান’ জানানোর প্রথা আগেই বাতিল, জানালেন স্পিকার জামিন নামঞ্জুর, কারাগারে অভিনেতা জাহের আলভী বিচারকের আদালতে আত্মসমর্পণ, জামিন চাইলেন অভিনেতা জাহের আলভী

বিচারকের আদালতে আত্মসমর্পণ, জামিন চাইলেন অভিনেতা জাহের আলভী

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৯ সময় দেখুন

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালতের কাছে জামিন আবেদন দাখিল করা হয়। আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজন ও বাড়ির মালিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের এক ছেলে সন্তান রয়েছে। একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD