মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

মাথা নত করে সম্মান’ জানানোর প্রথা আগেই বাতিল, জানালেন স্পিকার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২২ সময় দেখুন

জাতীয় সংসদে প্রবেশ বা কক্ষ ত্যাগের সময় স্পিকারের চেয়ারের প্রতি মাথা নত করে সম্মান জানানোর প্রচলিত প্রথা অনেক আগেই কার্যপ্রণালি বিধি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে স্পিকার বলেন, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারা সংশোধনের মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি অপসারণ করা হয়। ফলে সংসদ সদস্যদের আর স্পিকারের আসনের প্রতি মাথা নত করার বাধ্যবাধকতা নেই।

তিনি জানান, বর্তমান বিধান অনুযায়ী সদস্যরা সংসদে প্রবেশ বা প্রস্থানের সময় এবং সভাপতির আসন গ্রহণ বা ত্যাগের সময় সম্মান প্রদর্শন করবেন। তবে সেই সম্মান জানানোর পদ্ধতি এখন বাধ্যতামূলক নয়; সদস্যরা নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি অনুসরণ করে সম্মান জানাতে পারবেন।

স্পিকার আরও বলেন, সংসদের পূর্ববর্তী পর্যালোচনা ও সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে এ সংক্রান্ত বিধান পরিবর্তন করা হয়েছিল, যা বর্তমানে কার্যকর রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD