সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংসদে এমপির পরিবারের মুক্তিযুদ্ধ-সম্পর্কিত বক্তব্য নিয়ে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৩৪ সময় দেখুন

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তাঁর পরিবারের মুক্তিযুদ্ধ-সম্পর্কিত ইতিহাস তুলে ধরেন। তিনি দাবি করেন, তাঁর পরিবারের একাধিক সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং শহীদ হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিবারের প্রায় ৪৭ জন সদস্য মুক্তিযোদ্ধা ছিলেন। এছাড়া তিনি আরও বলেন, তাঁর মা মুক্তিযুদ্ধকালীন সময়ে একজন সংগঠকের ভূমিকা পালন করেছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন

তবে তাঁর এই বক্তব্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকেই তাঁর দাবির বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

অন্যদিকে, নির্বাচনী হলফনামা ও অনলাইন সূত্রে তাঁর জন্ম সাল ১৯৮১ উল্লেখ থাকায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাঁর পরিবারের সদস্যদের ভূমিকা ও দাবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে আরও কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD