শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদারের দায়িত্ব গ্রহণ সংসদে এমপির পরিবারের মুক্তিযুদ্ধ-সম্পর্কিত বক্তব্য নিয়ে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাছ শিকারির কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান ও তাঁর স্ত্রী সায়েন্টিফিক আমেরিকানের ‘উদীয়মান বিজ্ঞানী’ তালিকায় বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা Slotozen Review: Quick Registration Steps for Australian Players চুরির সন্দেহে নির্যাতন, ছাত্রাবাসে ১৪ বছরের শিক্ষার্থীর মৃত্যু মাথা নত করে সম্মান’ জানানোর প্রথা আগেই বাতিল, জানালেন স্পিকার জামিন নামঞ্জুর, কারাগারে অভিনেতা জাহের আলভী বিচারকের আদালতে আত্মসমর্পণ, জামিন চাইলেন অভিনেতা জাহের আলভী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদারের দায়িত্ব গ্রহণ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ সময় দেখুন

 

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) নবনিযুক্ত চেয়ারম্যান বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ময়মনসিংহের পূর্ত ভবনের নিচতলায় মউকের অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি চেয়ারে বসে নথিতে স্বাক্ষর করেন। গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কর্মকর্তারা ও নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে পূর্ত ভবন চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, অতীতে অপরিকল্পিত নগরায়ণের কারণে শহরের উন্নয়ন ব্যাহত হয়েছে এবং এখন শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকনসহ প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে গত ১১ জুন সরকার প্রজ্ঞাপন জারি করে মোতাহার হোসেন তালুকদারকে এক বছরের জন্য মউকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ১২ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD