রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহাম্মদপুরের অপরাধীদের ‘যেকোনো মূল্যে নির্মূল’ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন আগামীকাল টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মৃত্যু ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু আমার প্রধান শক্তি হচ্ছে ত্রিশালের সাধারণ মানুষ, ডাঃ লিটন এমপি ত্রিশালে ছাত্রদলের ইউনিয়নভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন রাস্তার জায়গায় পাড় বানিয়ে পুকুর খনন কোনো ভাবেই আর মেনে নেয়া হবে না সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদারের দায়িত্ব গ্রহণ সংসদে এমপির পরিবারের মুক্তিযুদ্ধ-সম্পর্কিত বক্তব্য নিয়ে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাছ শিকারির

মোহাম্মদপুরের অপরাধীদের ‘যেকোনো মূল্যে নির্মূল’ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এলাকাটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। তবে বর্তমান সরকার দ্রুত ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আগের যেকোনো সময়ের তুলনায় সরকার এখন আরও বেশি গতি ও কঠোরতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কিন্তু বর্তমানে বাহিনীটি আবারও সক্রিয়তা ও গৌরব ফিরে পেয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন বলেই তাদের এই স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD