মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ মেথডোলজি ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ: মেথডস অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত ত্রিশাল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষণা। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় ত্রিশাল বালক দল রানার আপ হওয়ায় গণ সংবর্ধনা প্রদান নজরুল বিশ্ববিদ্যালয়ে কোলাবোরেটিভ রিসার্চ বিয়ন্ড ডিসিপ্লিন লোকাল এক্সপেরিয়েন্স গ্লোবাল ইমপ্যাক্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব প্রভা মোহাম্মদপুরের অপরাধীদের ‘যেকোনো মূল্যে নির্মূল’ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন আগামীকাল টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মৃত্যু ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত

রফিকুল ইসলাম শামীম:
  • আপডেটের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩২ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড জার্নাল গবেষণাপত্র ‘রুদ্র-মঙ্গল’ এর নবম-দশম সংখ্যা, আগস্ট ২০২৪- ২০২৫ প্রকাশিত হয়েছে| ২২ জুন সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উম্মোচন করে প্রকাশনাটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন|

জার্নালটির মোড়ক উম্মোচন করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন সম্পাদনা পরিষদকে আন্তরিক অভিনন্দন জানান এবং বেশি বেশি জার্নাল প্রকাশ ও প্রচারের আহ্বান জানান|

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও জার্নালটির সম্পাদক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা- প্রিন্স), নির্বাহী সম্পাদক প্রফেসর ড. আহমেদুল বারী ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দ| গবেষণাপত্রের সম্পাদনা পরিষদের আরও সদস্য ছিলেন প্রফেসর ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান) ও প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী| গবেষণাপত্র রুদ্র-মঙ্গল-এর প্রচ্ছদ করেছেন রাশেদ সুখন|

উল্লেখ্য, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণেরও গবেষণা প্রবন্ধ মুদ্রিত হয়েছে| মোট ১০টি গবেষণা প্রবন্ধস¤^লিত প্রকাশিত জার্নালটির মূল্য তিনশত পঞ্চাশ টাকা|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD