মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, আবেদন ২৮ জুন থেকে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২১২ সময় দেখুন

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ভারতের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।হাইকমিশনার বলেন, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী এই পাঁচটি ভিসা সেন্টার থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলোও চালু করা হবে।

এর আগে, ২০২৪ সালের ৪ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে ২১ ডিসেম্বর থেকে কূটনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দেয় ভারত।

দীর্ঘ বিরতির পর ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD