বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে গভীর রাতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৬৫ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার ধানীখোলা, বৈলর ও কাঁঠাল ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করে। অভিযানের সময় ধানীখোলা ও কাঁঠাল ইউনিয়নে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে তথ্য দিয়ে সহযোগিতা করায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD