বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দ প্রয়োজন’

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৭৮ সময় দেখুন

অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার তৃণমূল নেতাকর্মী, বিশেষ করে গ্রামের দরিদ্র কর্মীরা রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। তাদের অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি এবং মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। তাই এসব ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর পুনর্বাসনের জন্য বাজেটে পৃথক বরাদ্দ রাখা প্রয়োজন বলে তিনি মত দেন।

সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। বাজেট প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেট কোনো কল্পনানির্ভর পরিকল্পনা নয়; এটি বাস্তবসম্মত, জনকল্যাণমুখী, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল একটি বাজেট। সরকারের সক্ষমতার ওপর আস্থা রেখে তিনি বলেন, এ বাজেট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, একটি বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, বরং সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও উন্নয়ন দর্শনের প্রতিফলন। তার মতে, এবারের বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিসের সম্প্রসারণ, ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং যুব ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD