সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো

স্পোর্টস ডেস্ক:
  • আপডেটের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২২ সময় দেখুন
সংগৃহীত ছবি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর টানা ৭৪ ঘণ্টার অনুসন্ধান শেষে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আমেরিকার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।৩৮ বছর বয়সী ত্রেহো তখন নিজের ক্লাবের হয়ে লিগ ম্যাচের প্রস্তুতিতে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। এ সময় দেশটির উত্তর উপকূলে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্লায়া গ্রান্দে, লা গুয়াইরায় অবস্থিত তার পরিবারের আবাসিক ভবন ধসে পড়ে।

খবর পেয়ে দ্রুত দুর্গত এলাকায় ছুটে যান ত্রেহো। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন জানান তিনি। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লিখেছিলেন, প্লায়া গ্রান্দেতে আমাদের ভবন ধসে পড়েছে। পরিবারের কোনো খবর জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন। পরে ত্রেহোর বাবা ও ভাই আর্জেন্টিনা থেকে এসে উদ্ধারকাজে যোগ দেন। দমকল বাহিনী, সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে ধ্বংসস্তূপে টানা অনুসন্ধান চালানোর পর উদ্ধারকর্মীরা তার স্ত্রী ইয়ানিনা মারানেইয়া এবং দুই সন্তান আরন ও আইনোয়ার মরদেহ উদ্ধার করেন।

রোববার (২৮ জুন) ত্রেহোর ক্লাব স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরা এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ক্লাবটি জানায় লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং এই কঠিন সময়ে তার ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।ত্রেহোর ঘনিষ্ঠ বন্ধু ও আর্জেন্টাইন ফুটবলার এডসন তোর্তোলেরোও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, আজ আমার হৃদয় হাজার টুকরো হয়ে গেছে। ঈশ্বর লুকাসকে এই অকল্পনীয় শোক সহ্য করার শক্তি দিন।

এদিকে, ভয়াবহ এই ভূমিকম্পে ভেনেজুয়েলার উত্তর উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD