বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে প্রশিক্ষণ শেষে ৬ উপকারভোগীর হাতে বিনামূল্যে বকনা বাছুর তুলে দিল শশী ফাউন্ডেশন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২০০ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের আত্মকর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষে ছয়জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ছয়টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পের প্রথম কিস্তির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের হাতে বকনা বাছুর তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বকনা বাছুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা দুদকের সাবেক সভাপতি মোখছেুর রহমান আশেকী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, প্রশিক্ষণের সঙ্গে উপকরণ সহায়তা নিশ্চিত করা গেলে উপকারভোগীরা দ্রুত স্বাবলম্বী হতে পারবেন। বকনা বাছুর পালন করে তারা একদিকে যেমন পরিবারের আয় বাড়াতে পারবেন, অন্যদিকে নিজেদের অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন।

আয়োজকরা জানান, প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে টেকসই জীবিকায় সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD