বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠে ফুটবল ঢুকে পড়ায় শিক্ষার্থীদের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত। হাসপাতালে ভর্তি সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত

ময়মনসিংহে পুরোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের গন্ধে অসুস্থ ৩৯

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫০ সময় দেখুন

ময়মনসিংহ নগরীর গুলপুকুর পাড় এলাকায় একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর গ্যাস চারদিকে ছড়িয়ে পড়লে তীব্র গন্ধে অসুস্থ হয়ে অন্তত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ২৯  জুন সোমবার সন্ধ্যায় মৈত্রী টাওয়ারের পাশের একটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্যাসের তীব্র গন্ধে আশপাশের বাসিন্দাদের অনেকেই শ্বাসকষ্ট ও শারীরিক অস্বস্তি অনুভব করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম জানান, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে গ্যাস বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, গ্যাসের প্রভাবে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD