বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬৯ সময় দেখুন

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের হাতে মাত্র ৭০০ টাকা সহায়তা তুলে দেওয়া হয়েছে- এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুজিবের শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার কুলাউড়ায় ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সমন্বয়ক সারজিস আলম। তবে দলীয় তহবিল থেকে নয়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সেই পরিবারকে দেওয়া হয় মাত্র ৮০০ টাকা।

ভাইরাল ভিডিওতে নিহত মুজিবুর রহমানের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে জানান, একজন অনাগতসহ তাদের চার সন্তান নিয়ে পরিবারটি চরম সংকটে রয়েছে। এনসিপির নেতারা ঢাকা থেকে তাদের বাড়িতে আসায় স্থানীয়দের ধারণা হয়েছিল পরিবারটি বড় অঙ্কের আর্থিক সহায়তা পেয়েছে। কিন্তু বাস্তবে তাদের হাতে মাত্র ৭০০ টাকা তুলে দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের ভাষ্য, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নামে যদি প্রতীকী বা অপ্রতুল সহায়তা দেওয়া হয়, তাহলে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

তবে এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী কিংবা সারজিস আলমের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD