বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠে ফুটবল ঢুকে পড়ায় শিক্ষার্থীদের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত। হাসপাতালে ভর্তি সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত

ধানীখোলা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও, জনসেবার মানোন্নয়নে দিলেন দিকনির্দেশনা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৬ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। মঙ্গলবার ৩০ জুন সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, সেবার মান এবং জনসেবা নিশ্চিতকরণ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে ধানীখোলা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, গ্রাম পুলিশ এবং পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হলো ইউনিয়ন পরিষদ। তাই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা যেন সহজে এবং দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করেই জনগণের আস্থা অর্জন সম্ভব।পরিদর্শন শেষে ইউএনও ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD