বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

 নালিতাবাড়ীতে বাদাম খেতে গিয়ে শ্বাসরোধ, প্রাণ হারাল সাড়ে তিন বছরের শিশু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৩ সময় দেখুন

শেরপুরের নালিতাবাড়ীতে বাদাম খাওয়ার সময় শ্বাসনালিতে আটকে গিয়ে মানহা মনি (সাড়ে ৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩০ জুন দুপুরে পৌর শহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠসংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মানহা স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক মোস্তফা আহমেদের নাতনি। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি নানা বাড়িতেই বসবাস করতেন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়িতে খেলাধুলার ফাঁকে বাদাম খাচ্ছিল মানহা। হঠাৎ একটি বাদাম তার গলায় আটকে গেলে সে শ্বাস নিতে কষ্ট অনুভব করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ছোট শিশুদের শক্ত বা ছোট আকারের খাবার খাওয়ানোর সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD