বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নকআউটে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আর্জেন্টিনা, ‘এখনই শুরু আসল বিশ্বকাপ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬৭ সময় দেখুন

 

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্ব শুরুর আগে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার ভাষায়, এখন থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই।

জর্ডানের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করার পর স্কালোনি বলেন, দল এখন পর্যন্ত ভালো খেলেছে। কিন্তু নকআউটে ভুলের কোনো সুযোগ থাকবে না। একটি পরাজয়ই বিশ্বকাপ যাত্রার ইতি টেনে দিতে পারে।

আগামী শুক্রবার শেষ ৩২-এর ম্যাচে আফ্রিকার চমক কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকা আলবিসেলেস্তেদের জন্য এ ম্যাচকে কঠিন পরীক্ষা হিসেবেই দেখছেন স্কালোনি।

গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। এই সময়ে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পাশাপাশি বেঞ্চের ফুটবলারদেরও মাঠে নামিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন কোচ। তবে নকআউট পর্বে আর সেই সুযোগ থাকছে না। প্রতিপক্ষের শক্তি ও ম্যাচ পরিস্থিতি বিবেচনায় সেরা একাদশ নিয়েই মাঠে নামবে দলটি।

দলের প্রস্তুতিও চলছে পরিকল্পনা অনুযায়ী। পুরো টুর্নামেন্টে ক্যানসাসকে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারলে এরপর সেমিফাইনাল ও ফাইনালের জন্য আটলান্টায় যাবে দলটি।

অধিনায়ক লিওনেল মেসি দারুণ ছন্দে থাকলেও আক্রমণভাগে একটি জায়গা নিয়ে এখনো ভাবতে হচ্ছে স্কালোনিকে। মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—এই সিদ্ধান্তই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। সাম্প্রতিক পারফরম্যান্সে লাউতারো কিছুটা এগিয়ে রয়েছেন। অন্যদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর কেপ ভার্দের বিপক্ষে খেলা এখনো নিশ্চিত নয়।

স্কালোনির মতে, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ছোট একটি ভুল, একটি সেট-পিস কিংবা টাইব্রেকারই পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। এবারের বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর অপ্রত্যাশিত বিদায় তারই প্রমাণ।

কাগজে-কলমে আর্জেন্টিনা ফেবারিট হলেও কেপ ভার্দেকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না দলটি। বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের সাফল্য নয়, নির্দিষ্ট দিনের পারফরম্যান্সই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়—এ কথাই মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD