বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন, সভাপতি ড. এমএ হালিম পাটোয়ারী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৫ সময় দেখুন

 

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ২৭ সদস্যের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান এবং অ্যাকাউন্টিং বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ড. এমএ হালিম পাটোয়ারী।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক এবং বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. মাহমুদা আক্তার।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সাধারণ সভা ও নির্বাচন-২০২৬’-এ ভোটের মাধ্যমে দুই বছর মেয়াদি এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মো. কায়সার হামিদ। এছাড়া কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ড. এমএ হালিম পাটোয়ারী লায়ন্স ইন্টারন্যাশনালের প্রাক্তন গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন কমিটি অ্যালামনাই সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD