বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপের উন্মাদনা, টিএসসি ভবনের দেয়ালে মেসির গ্রাফিতি

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬৬ সময় দেখুন

ফিফা বিশ্বকাপকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস, তখন সেই আবহ ছড়িয়ে পড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। প্রিয় দলকে সমর্থন জানাতে নানা আয়োজনের পাশাপাশি এবার ক্যাম্পাসের টিএসসি ভবনের দেয়ালে আঁকা হয়েছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির একটি দৃষ্টিনন্দন গ্রাফিতি, যা ইতোমধ্যে শিক্ষার্থীদের নজর কেড়েছে।

চলমান ২৩তম ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে আর্জেন্টিনা সমর্থকরা প্রায় ২০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোডাউন করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দুই দলের সমর্থকেরাই নিজেদের জাতীয় পতাকা টানিয়ে বিশ্বকাপের আবহ আরও প্রাণবন্ত করে তুলেছেন।

টিএসসি ভবনের দেয়ালে আঁকা গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে ২০২২ সালে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্ত। গ্রাফিতিটির নকশা করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মশিউর রহমান।

আর্জেন্টিনা সমর্থক সাকিবুল হাসান সজীব বলেন, এই গ্রাফিতির মাধ্যমে মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ক্যাম্পাসে একটি স্মরণীয় স্থান তৈরি করার চেষ্টা করা হয়েছে। তার মতে, মেসির প্রতিভা, বিনয়, কঠোর পরিশ্রম এবং কখনো হার না মানা মানসিকতাই তাকে কোটি ভক্তের অনুপ্রেরণায় পরিণত করেছে। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা শিরোপার জন্য লড়বে বলে তিনি আশাবাদী।

আরেক সমর্থক ফারহানা আমবেরীন লিওনা বলেন, এই গ্রাফিতি শুধু একটি ছবি নয়, এটি দীর্ঘ অপেক্ষা, সংগ্রাম এবং সাফল্যের প্রতীক। তার ভাষায়, গ্রাফিতির দিকে তাকালেই মেসির অধ্যবসায় ও আত্মবিশ্বাসের কথা মনে পড়ে, যা নতুন করে অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, ২০০৬ সালের বিশ্বকাপ থেকেই তিনি মেসির খেলা অনুসরণ করছেন। মাঠে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নম্রতা ও ব্যক্তিত্বও তাকে মুগ্ধ করে। তার বিশ্বাস, প্রতিভার সঙ্গে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।

এদিকে শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নয়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট এলাকায় ব্রাজিল সমর্থকেরাও ব্রাজিলিয়ান তারকা নেইমারের গ্রাফিতি এঁকে নিজেদের দলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। ফলে বিশ্বকাপ উপলক্ষে পুরো ক্যাম্পাসে এখন বিরাজ করছে উৎসবমুখর এক ফুটবল আবহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD