বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

হালুয়াঘাটে নিহত গৃহবধূর এতিম দুই সন্তানের পাশে এমপি সালমান ওমর রুবেল

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৯ সময় দেখুন

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীর হামলায় নিহত গৃহবধূ শিরিনা খাতুনের রেখে যাওয়া দুই শিশুসন্তানের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি পরিবারটির জন্য বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠিয়েছেন।

সম্প্রতি উপজেলার ৩ নম্বর কৈচাপুর ইউনিয়নের জোকাবিলের কান্দা গ্রামে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ডের পর নিহত শিরিনার ৯ বছর বয়সী মেয়ে চাঁদনী ও দেড় বছর বয়সী ছেলেকে নিয়ে পরিবারের অসহায় পরিস্থিতি স্থানীয়ভাবে আলোচনায় আসে। পরে বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

রোববার বিকেলে চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিহতের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। সংসদ সদস্যের পক্ষ থেকে এসব সহায়তা দুই শিশুর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্যের প্রতিনিধি মুখলেছুর রহমান খান, হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, কৈচাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনম সাদিকুর রহমান নইম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আলম এবং ৩ নম্বর কৈচাপুর ইউনিয়নের প্রশাসক উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, পরিবারে এমন মর্মান্তিক ঘটনার পর এতিম হয়ে পড়া শিশুদের পাশে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, শিরিনা খাতুনের দুই সন্তানের শিক্ষা, ভরণপোষণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD