বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট কিট বিতরণ, এবার উপজেলাতেই হবে মা’দক শনাক্তকরণ পরীক্ষা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩৩ সময় দেখুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মা’দক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবদেহে মা’দক শনাক্তের জন্য ডোপ টেস্ট কিট বিতরণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হালুয়াঘাটেই সন্দেহভাজন মা’দকসেবীদের ডোপ টেস্ট করা সম্ভব হবে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটি, উপজেলা চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে ডোপ টেস্ট কিট হস্তান্তর করা হয়।
জানা গেছে, এই কিটের মাধ্যমে ব্যক্তির ইউরিন (প্রস্রাব) নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই ফলাফল পাওয়া যাবে। পরীক্ষার মাধ্যমে গত ৭২ ঘণ্টা (তিন দিন) পূর্ব পর্যন্ত মাদ’ক গ্রহণের তথ্য শনাক্ত করা সম্ভব হবে।
এ কিটের মাধ্যমে ইয়া’বা, হেরো’ইন, গাঁজা এবং অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মা’দক সেবনের উপস্থিতি শনাক্ত করা যাবে। সংশ্লিষ্টরা আশা করছেন, উপজেলা পর্যায়েই ডোপ টেস্টের সুবিধা চালু হওয়ায় মাদ’কবিরোধী অভিযান, আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত বক্তারা বলেন, মা’দকমুক্ত সমাজ গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, মা’দককে না বলি, সুন্দর জীবন গড়ে তুলি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD