বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সম্পাদক বাবু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৫ সময় দেখুন

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ ভালুকা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা শাখার আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মো. রিয়াদ পাঠান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান বাবু একইসঙ্গে ভালুকা পৌর শাখায় মিয়াদুল হক খান মিয়াদকে আহ্বায়ক, মাহিদ আল হাসান মৃদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইমরুল হাসান কায়েসকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

উপজেলা ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিতে শরীফ হাসানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাজেদুল হাসান মঈন, মো. আলীরাজ, মাহবুব আলম ও মো. জুবায়ের হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আনোয়ার হোসেনকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম লিমন, অলি উল্লাহ সাইদ (প্রধান), মো. ফরহাদ হোসেন (রেজা) ও মো. তারেকুজ্জামান খান। সহ সাধারণ সম্পাদক হয়েছেন মো. সিফাত মিয়া ও আল নাহিয়ান দীপ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান প্রান্ত, দপ্তর সম্পাদক পদে মো. ফয়সাল মাল্লিক এবং প্রচার সম্পাদক পদে মো. জাহিদ হাসানকে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভালুকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD