বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রে সিসিটিভি, পুলিশ থাকবে বডি ক্যামেরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন ঢাকায় যুক্ত হবে পূর্বাচল; নতুন একটি থানা ও তিন উপজেলা গঠনের সিদ্ধান্ত বার কাউন্সিলে ১৫ সদস্যের অ্যাডহক কমিটি, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল ত্রিশালে তিন দিনে দুই ইমাম গ্রেফতার: নিয়োগে যাচাই-বাছাই ও শিশু সুরক্ষা নিয়ে নতুন প্রশ্ন মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা; সভাপতি শওকত, সাধারণ সম্পাদক হাফিজ ফরাজি ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সম্পাদক বাবু হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট কিট বিতরণ, এবার উপজেলাতেই হবে মা’দক শনাক্তকরণ পরীক্ষা হালুয়াঘাট পৌরসভার নতুন অর্থবছরের বাজেট ২৪ কোটি ২৬ লাখ টাকা হালুয়াঘাটে নিহত গৃহবধূর এতিম দুই সন্তানের পাশে এমপি সালমান ওমর রুবেল

এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রে সিসিটিভি, পুলিশ থাকবে বডি ক্যামেরায়

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯ সময় দেখুন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে দেশের সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করেছে সরকার। এর মাধ্যমে রাজধানী ঢাকা থেকেই দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে।

বুধবার (১ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সারা দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যবস্থার ফলে পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অনিয়মের আশঙ্কা অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, এ বছর মোট ৭৭টি বিষয়ে ২১ দিনের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড—এই ১১টি বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী। এ বছর মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD