বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
 ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্যাস সংকটের জন্য সরকার দায়ী নয়: সংকট নিরসনে আরও দুই বছর লাগবে ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, শরীরে একাধিক আঘাতের চিহ্ন ত্রিশালের নতুন ইউএনও হাসনাত জাহান খান  যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা: ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, গ্রামের বাড়ীতে শোকের মাতম যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম, শতাধিক সেলাই নিয়ে হাসপাতালে শ্রাবণী সংস্কারের দাবিতে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ, দ্রুত কাজ শুরুর আশ্বাস ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত

মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৬২ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নওপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আকরামুল ইসলাম (৩৪)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক সেবন করে জনশৃঙ্খলা ভঙ্গ ও উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় কার্যকরের জন্য সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD