বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালের ৬ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৯০ লাখ টাকার বরাদ্দ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, এর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় ত্রিশাল উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য মোট ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো দুখুমিয়া বিদ্যানিকেতন, রড়মা উচ্চ বিদ্যালয়, রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, খাগাটি জামতলি ফাজিল মাদরাসা এবং ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদরাসা। প্রতিটি প্রতিষ্ঠান ১৫ লাখ টাকা করে বরাদ্দ পেয়েছে। এ বরাদ্দের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় মেরামত ও অবকাঠামোগত সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে এ বরাদ্দ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD