বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ফুলগাজীতে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উৎসবের সমাপনী, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৫১ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনী অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে| ৪ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম|

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন | বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব কবির আহমদ| তিন দিনব্যাপী এ উৎসবে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, রচনা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পরিবেশনা অনুষ্ঠিত হয়| এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং সুধীজন অংশগ্রহণ করেন|

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি তরুণদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান|বিশেষ অতিথি কবির আহমদ বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক| তাঁর বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক| নতুন প্রজন্মকে নজরুলের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য|

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই উপজেলা প্রশাসনের এ আয়োজন| তিনি বলেন, নজরুলচর্চা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী ও তরুণদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে| ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেনঅনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়|

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী ˆসয়দ আসিফ মুহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনের টেকনিশিয়ান নজরুল ইসলাম রাসেল|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD