মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Pin Up – Azərbaycanın ən yaxşı kazinosu | Rəsmi sayt নতুন কর ছাড়াই ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, ঘটনার নতুন তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবন উদ্বোধন ত্রিশালের মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী প্রতিবন্ধী পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ালেন ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত এক প্রথম বিসিএসেই পররাষ্ট্র ক্যাডারে দেশসেরা নেত্রকোনার তানভীর ফুলগাজীতে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উৎসবের সমাপনী, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে

নতুন কর ছাড়াই ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

নতুন করে কোনো ধরনের কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়েছে।

সোমবার দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সভায় বাজেট ঘোষণা করা হয়।

প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ৩৫ কোটি ৭৪ লাখ টাকা, শিক্ষা খাতে ৪ কোটি ৬৫ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ৬ কোটি ৫০ লাখ টাকা, পরিচ্ছন্নতা খাতে ১৬ কোটি ৬০ লাখ টাকা এবং বিদ্যুৎ প্রকৌশল (সড়কবাতি) খাতে ১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া রাস্তা, ড্রেন ও হাটবাজার নির্মাণে ১০ কোটি টাকা এবং খাল ও ড্রেন খনন কাজে ২ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। মূল উন্নয়ন বাজেট হিসেবে ৬৭৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, “জনকল্যাণমুখী কাজে নিজেদের সম্পৃক্ত করে জনগণের সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের নিরবচ্ছিন্ন সেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

তিনি আরও বলেন, নগরজুড়ে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল ইতোমধ্যে নাগরিকরা পেতে শুরু করেছেন এবং এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল আহসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আলেম সমাজ, সুশীল সমাজ ও জুলাই আন্দোলনের ছাত্রযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD