বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

বাকৃবির ভেটেরিনারি অনুষদে ৬৫তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৯৯১ সময় দেখুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৬৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষদ সূত্রে জানা যায়, এবার ডিভিএম ডিগ্রিতে মোট ৭৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫০ জন বাংলাদেশি এবং ২৯ জন বিদেশি শিক্ষার্থী। এছাড়া ১৪ জন শিক্ষার্থী ভর্তি নবায়ন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, ৬৫তম ব্যাচের নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভাগীয় প্রধানরা নিজ নিজ বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি কোর্স কারিকুলাম সম্পর্কে নবীনদের সংক্ষিপ্ত ধারণা দেন।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, “তোমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, এটি এখন তোমাদেরই ক্যাম্পাস। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই পরিবার ও দেশের জন্য গর্ব বয়ে আনতে পারবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD