রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯৮ সময় দেখুন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে আজীবন অবিচল ছিলেন এবং প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান থেকে বিচ্যুত হননি।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান।

রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্ম নেওয়া এই প্রবীণ রাজনীতিবিদ বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD