রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৬ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯৮ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল নামাপাড়ায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব—২০২৬ আয়োজনের উদ্বোধণী অনুষ্ঠান উত্তররিনীয় প্রদান, নাট্য ব্যক্তিত্ব সম্মাননা প্রদান আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রবিবার সন্ধায় বিশ^বিদ্যালয়ের নতুন কলা ভবনের নিজতলায় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ৭ দিন ব্যাপী ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব—২০২৬ আয়োজনের উদ্বোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন । অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এবং ৭ দিন ব্যাপী ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব—২০২৬ আয়োজনের উদ্বোধণ করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইস্রাফীল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. আরিফ হায়দার। স্বাগত বক্তব্য রাখেন নাট্যোৎব আয়োজন কমিটির সদস্য—সচিব, সংশ্লিষ্ট কোর্স শিক্ষক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার। সভাপতিত্ব করেন নাট্যোৎব আয়োজন কমিটির আহ্বায়ক ও নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ইলা।
নাট্যোৎসবের উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতকে নাট্যজন সম্মাননা প্রদান করা হয় । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন এই সম্মাননা প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত—এর হাতে তুলে দেন। সম্মাননা গ্রহণ করে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত আবেগেআপ্লুত হয়ে পড়েন । তিনি সম্মাননা প্রদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্মাননা প্রাপ্তি কাজের স্বীকৃতির সাথে সাথে কাজের প্রতি দায়িত্বও বাড়িয়ে দেয় বলে তিনি উল্লেখ করেন। ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে মোট সাতটি নাটক পরিবেশিত হবে। ১২ জুলাই থেকে ১৮ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭ টায় নাট্যকলা ও পরিবেশনা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন)—এ নাটক পরিবেশিত হবে।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৩—২০২৪ সেশনের স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার অংশ হিসেবে এই নাট্যোৎসব অনুষ্টিত হচ্ছে। শাহমান মৈশান রচিত, সনজিত কুমার দের পরিকল্পনা ও নির্দেশনায়, ঢাকার ক্ষ্যাপাটে প্রযোজনা দল কর্তৃক নাটক ‘ ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’ প্রথম দিন পরিবেশিত হবে।
এরপর ধারাবাহিকভাবে জাফরিন হক তরুর পরিকল্পনা ও নির্দেশনায় মার্কণ্ডেয় পুরাণের ‘ রক্তবীজ বধ’ কাহিনী এবং ঐতিহ্যবাহী কালিকাচের নাট্য আঙ্গিক অবলম্বনে নাটক ‘ কালিকা’; লী ব্লেজিং রচিত, মোহাম্মদ মিজারুল কায়েসের অনুবাদ, সামিয়া সুলতানা চারুর পরিকল্পনা ও নির্দেশনায় নাটক ইনডিপেন্ডেন্স’; ইয়াজো ইয়ামামাতো রচিত, প্রফেসর আব্দুস সেলিমের অনুবাদ, মো. শাহিন আলমের পরিকল্পনা ও নির্দেশনায় নাটক একশ বস্তা চাল’; বার্টোল্ড ব্রেখট এর আসাদুজ্জামান নূর রূপান্তরিত, মো. শাকিল আহমেদের পরিকল্পনা ও নিদের্শনায় নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’; শওকত ওসমান রচিত, হাবিবা আক্তার পিংকির পরিকল্পনা ও নির্দেশনায় নাটক ক্রীতদাসের হাসি’ এবং সবশেষে সাদাত হাসান মান্টোর, তুষার রায়ের নাট্যরূপ, রাজা দের পরিচালনা ও নির্দেশনায় ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া প্রযোজনা দলের পরিবেশনায় নাটক পঞ্চমীর চাঁদ’ পরিবেশিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব— ২০২৬।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD