বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায়” ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়” শীর্ষে।

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৭০ সময় দেখুন

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর ফলাফল গতকাল দুপুর বারোটায় প্রকাশিত হয়েছে।ফলাফল পর্যালোচনায় দেখা গেছে বরাবরের ন্যায় এবারও ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১ টি ট্যালেন্টপুল ও ১০টি সাধারণ গ্রেড সহ মোট ২১ টি বৃত্তি পেয়ে ত্রিশাল উপজেলার শীর্ষে অবস্থান করছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, স্যারদের নিরলস পরিশ্রম ও নিয়মাবর্তিতা আমাদের এই সাফল্য অর্জন করতে সাহায্য করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রাশেদুজ্জামান রানা বলেন, নিয়মিত অনুশীলন সহকারী শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের এই সাফল্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমাদের এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। উল্লেখ্য এর আগে অনুষ্ঠিত সর্বশেষ বৃত্তি পরীক্ষা ২০২২ সালে ৩৩ টি বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষে অবস্থান করছিল। এবছরের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রাশেদুজ্জামান বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের গৌরব অর্জন করেন। ঐতিহ্যবাহী ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় তার স্বমহিমায় এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD