রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা-এর যোগদান চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ই এস ই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯১ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ই এস ই) বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান হৃদয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘জাহিদ হাসানের অকাল মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারালাম। এধরনের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’

উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য জাহিদ হাসান হৃদয় গত ১৩ জুলাই সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল হতে ময়মনসিংহ আসার পথে সাগরদিঘি নামক স্থানে সিএনজি ও মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুরের বাড়ই গ্রামে। তাঁর নামাজে জানাজা ১৪ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় তাঁর নিজ গ্রামের ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD