শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান ত্রিশালে গোল উৎসব, নান্দাইলকে ৫-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাবার জনসেবায় অনুপ্রানিত হয়ে কৃষিবিদ নূর মোহাম্মদ জনসেবায় নেমেছে ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে চাকরির সুযোগ ত্রিশালে নারীর ক্ষমতায়ন ও সবুজায়নে ব্যতিক্রমী উদ্যোগ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা করবে সরকার নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান

এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের প্রতিবাদ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১৩ সময় দেখুন
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ জুলাই) পরীক্ষা পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সভাপতিত্ব করেন। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের অধিকাংশ এলাকায় পরীক্ষা নির্ধারিত সময়েই চলবে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। এ সময় তারা সড়ক অবরোধ করে তিন দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, ১৩ জুলাই আবহাওয়াজনিত কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

বিক্ষোভের কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। নিউমার্কেট থানা ও উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD