বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন করছেন ট্রেজারারের দায়িত্ব, দুই মাস শূন্য ট্রেজারার, ত্রিশালে অসহায় বৃদ্ধার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ইউএনও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দুর্যোগেও পরীক্ষা চলবে, প্রয়োজনে স্থগিতের সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন; রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির চেষ্টায় দুই ব্যবসায়ীকে জরিমানা এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের প্রতিবাদ ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ই এস ই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক প্রকাশ

ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির চেষ্টায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
ছবি: ত্রিশাল প্রতিনিধি
ছবি: ত্রিশাল প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে বিক্রির উদ্দেশ্যে আনা নিষিদ্ধ পিরানহা মাছের ঘটনায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার দরিরামপুর মাছের আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান আসার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আড়তে জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ মাছ পরিবহনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন দুই ব্যবসায়ী। এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাখাল চন্দ্র দাস ও দরিরামপুরের আব্দুল্লাহ আল মামুনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, ত্রিশাল থানা পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, নিষিদ্ধ পিরানহা মাছ পরিবহন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD