বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে অসহায় বৃদ্ধার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ইউএনও

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩১ সময় দেখুন
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

ময়মনসিংহের ত্রিশালে অসহায় এক বৃদ্ধার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাসিন্দা হেনা রানী আচার্য বৃদ্ধা সোমবার ১৩ জুলাই ইউএনও কার্যালয়ে এসে নিজের অসুস্থতা ও আর্থিক সংকটের কথা জানান। স্বামীহারা হেনা রানী দীর্ঘদিন সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত হার্টে রিং পরানোর প্রয়োজন হলেও ব্যয়ভার বহনের সামর্থ্য তার নেই।

 

বিষয়টি জানার পর ইউএনও আরাফাত সিদ্দিকী তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত হেনা রানী ইউএনওকে আশীর্বাদ করেন।

ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দাপ্তরিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও। তিনি হেনা রানীর চিকিৎসায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD