রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

অনুমোদনহীন ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে মালিকের লাখ টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০৯ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় অনুমোদন ছাড়া বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে এক ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভবনের নকশা অনুমোদন না হওয়া পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ১৫ জুলাই (বুধবার) ত্রিশাল পৌর এলাকার মোদক পট্টিতে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মোদক পট্টিতে নিয়মনীতির তোয়াক্কা না করে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সম্প্রতিকালে উক্ত নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে দুই ব্যক্তি আহত হন। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও অভিযোগ ছিল। অবশেষে আজ প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের কোনো নকশা অনুমোদন ছাড়া বহুতল বাণিজ্যিক ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এই অপরাধে ইমারত নির্মাণ আইন এর সংশ্লিষ্ট ধারায় ভবনের মালিক প্রদীপ মোদককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ত্রিশাল থানা পুলিশের একটি দল এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ এবং অনুমোদিত নকশা পরিবর্তন বা আইন অমান্য করে যেকোনো ধরনের স্থাপনা তৈরির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD