বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ইশরাক হোসেন মিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু পুলিশি বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা শফিকুল হত্যা: দ্বিতীয় স্ত্রী ইতির যাবজ্জীবন, ভাই খালাস নির্মানাধীন ভবনের ছাদ হতে রট নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু ময়মনসিংহে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ক্লিন তারাকান্দা’ অভিযানে পরিচ্ছন্নতার আহ্বান, নাগরিক দায়িত্বের ওপর জোর ত্রিশালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ সিটি কর্পোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার, শুরু প্রশাসনিক প্রক্রিয়া ইয়াবার ছোবলে বিপন্ন তরুণ প্রজন্ম, বাড়ছে আসক্তির ভয়াবহতা

পুলিশি বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৯ সময় দেখুন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গল থেকে রওনা হয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে সেখান থেকে নেতারা হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন।

গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

এদিকে, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এতে সাংবাদিক ও এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD