বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ইশরাক হোসেন মিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু পুলিশি বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা শফিকুল হত্যা: দ্বিতীয় স্ত্রী ইতির যাবজ্জীবন, ভাই খালাস নির্মানাধীন ভবনের ছাদ হতে রট নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু ময়মনসিংহে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ক্লিন তারাকান্দা’ অভিযানে পরিচ্ছন্নতার আহ্বান, নাগরিক দায়িত্বের ওপর জোর ত্রিশালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ সিটি কর্পোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার, শুরু প্রশাসনিক প্রক্রিয়া ইয়াবার ছোবলে বিপন্ন তরুণ প্রজন্ম, বাড়ছে আসক্তির ভয়াবহতা

মিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৮ সময় দেখুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে রিফাতও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD