সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের একটাই দাবি—‘নিরাপদে ফিরতে চাই নিজ দেশে’

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯৫ সময় দেখুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের কাছে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন আশ্রিত রোহিঙ্গারা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গরের বহরের সামনে শান্তিপূর্ণভাবে সারিবদ্ধ হয়ে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানান।

পরিদর্শনের সময় সার্জিও গর ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান জীবনযাত্রা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, “বছরের পর বছর ধরে আমরা অনিশ্চয়তার মধ্যে শরণার্থী জীবন কাটাচ্ছি। নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা আর শরণার্থী হিসেবে বেঁচে থাকতে চাই না।”

রোহিঙ্গা অধিকারকর্মীরা বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংস ঘটনাকে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তাই এ অপরাধের বিচার এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ বলেন, “বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু কেউই চিরদিন নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকতে চায় না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন উদ্যোগ নিতে হবে, যাতে আমরা নিরাপদে মাতৃভূমিতে ফিরতে পারি।”

তিনি আরও বলেন, প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে। একই সঙ্গে প্রত্যাবাসন-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অংশগ্রহণও নিশ্চিত করার দাবি জানান তিনি।

এর আগে শুক্রবার দুপুরে সার্জিও গরের নেতৃত্বে ১১ সদস্যের মার্কিন প্রতিনিধিদল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার উদ্দেশে রওনা হয়। দুপুর ১টার দিকে তারা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় জানায়, প্রতিনিধিদল উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) ও ৬ নম্বর ক্যাম্পও পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশে আসেন সার্জিও গর। সফরের শেষ দিনে শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তাঁর সফর শেষ হওয়ার কথা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD