রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নকল সিগারেট বিক্রি করে ধরা, ৫০ হাজার টাকা গুনলেন সোহাগ ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুমিন নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাণী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু জুলাই আন্দোলন জনগণের, কৃতিত্ব কোনো একক দলের নয়: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, গ্রেপ্তার ১ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী সাভারে এমপি ও তাঁর স্ত্রীকে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি, উঠেছে আইনি প্রশ্ন নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার

নকল সিগারেট বিক্রি করে ধরা, ৫০ হাজার টাকা গুনলেন সোহাগ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৬ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় বেনসন, স্টার, ডার্বি সহ বিভিন্ন ব্র্যান্ডের। নকল সিগারেট বিক্রির দায়ে মো. সোহাগ (২৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৭ আগস্ট শুক্রবার রাত ১১টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান।অভিযান সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় নকল সিগারেট বিক্রির অভিযোগে মো. সোহাগকে আটক করা হয়।এবং তার দোকান থেকে ১০ বক্সের মতো সিগারেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নকল সিগারেট বিক্রির বিষয়টি তিনি স্বীকার করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় ত্রিশাল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। পাশাপাশি বাসস্ট্যান্ড এলাকায় থাকা স্থানীয় লোকজনও প্রশাসনকে সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, নকল ও ভেজাল পণ্য সাধারণ ভোক্তাদের জন্য ক্ষতিকর হওয়ার পাশাপাশি বৈধ ব্যবসায়ীদের জন্যও অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে। বিশেষ করে অনুমোদনহীন বা নকল সিগারেট বাজারজাত ও বিক্রির মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করার সুযোগ তৈরি হয়। এ কারণে বাজারে ভেজাল ও নকল পণ্যের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নকল, ভেজাল ও অনুমোদনহীন পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রি এবং ক্রেতাদের পণ্য কেনার সময় এর বৈধতা ও মান যাচাই করার আহ্বান জানানো হয়েছে।প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, মহাসড়কসংলগ্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও বাসস্ট্যান্ডে নিয়মিত নজরদারি থাকলে নকল ও ভেজাল পণ্যের বিক্রি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD