মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, শরীরে একাধিক আঘাতের চিহ্ন ত্রিশালের নতুন ইউএনও হাসনাত জাহান খান  যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা: ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, গ্রামের বাড়ীতে শোকের মাতম যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম, শতাধিক সেলাই নিয়ে হাসপাতালে শ্রাবণী সংস্কারের দাবিতে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ, দ্রুত কাজ শুরুর আশ্বাস ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন

ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৫ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে পত্যাঞ্চলের একটি ডোবা থেকে আঃ সালাম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। ১৮ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডোবায় স্থানীয় লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে সেখানে আশপাশের লোকজন জড়ো হন। পরে স্থানীয়রা ত্রিশাল থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। প্রথমে মরদেহটির পরিচয় পাওয়া না গেলেও পরে পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়

নিহত আঃ সালাম পাশের ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে। ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, উদ্ধার করা ব্যক্তির নাম আঃ সালাম। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে ।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বৃদ্ধের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । নিহতের স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD