সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া

কাউছার পারভেজ শাকিল
  • আপডেটের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৩ সময় দেখুন

ময়মনসিংহ অঞ্চলে সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের মতো দুর্যোগের সময় প্রচলিত যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলে বিকল্প ও টেকসই জরুরি যোগাযোগ ব্যবস্থা কীভাবে কার্যকর রাখা যায়- এ বিষয়ে এক্সারসাইজ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ্যামেচার রেডিও এসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর কারিগরি সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের ‘দি লাইফ সেভিং ফোর্স’-এর বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। সারাদেশে ৮টি বিভাগে এমহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেটসহ প্রচলিত যোগাযোগ ব্যবস্থা অকার্যকর বা সীমিত হয়ে পড়লে জরুরি তথ্য আদান-প্রদান, উদ্ধার কার্যক্রমের সমন্বয় এবং বিভিন্ন ইউনিটের মধ্যে যোগাযোগ কীভাবে অব্যাহত রাখা যায়, তার বাস্তবভিত্তিক অনুশীলন প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জানে আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএফএম।মহড়া বাস্তবায়নে নেতৃত্ব দেন উপ-সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন, পিএফএম। এছাড়া ফোরম্যান মো. মিরাজুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আব্দুল মালেক, ও মো. কবিরুল আলম
স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন ও মো. হাবিজুর রহমান এবং সহকারী যোগাযোগ প্রকৌশলী মো. মিজানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

মহড়ায় দুর্যোগের সময় দ্রুত যোগাযোগ স্থাপন, প্রয়োজনীয় বার্তা প্রেরণ ও গ্রহণ, উদ্ধারকারী দলগুলোর মধ্যে সমন্বয় এবং জরুরি পরিস্থিতিতে যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।সংশ্লিষ্টরা জানান, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কসহ প্রচলিত যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, প্রশিক্ষণ ও নিয়মিত মহড়ার মাধ্যমে সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।আয়োজকদের মতে, সম্ভাব্য দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু উদ্ধার কার্যক্রম নয়, দুর্যোগের আগে থেকেই নির্ভরযোগ্য জরুরি যোগাযোগব্যবস্থা প্রস্তুত রাখা প্রয়োজন। এ ধরনের মহড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও প্রস্তুতি আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD